সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

দুই-একজন উপদেষ্টা পক্ষপাতমূলক আচরণ করছেন: রেজাউল করিম

নিউজ ডেস্ক১২ অক্টোবর ২০২৫২ মিনিট পড়া
দুই-একজন উপদেষ্টা পক্ষপাতমূলক আচরণ করছেন: রেজাউল করিম

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ঢাকা মহানগর (উত্তর) জামায়াতের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, দুই দিন পরেই জুলাই সনদের আইনের ভিত্তির স্বাক্ষরে সব দলের অংশগ্রহণের কথা ছিল। কিন্তু সেই স্বাক্ষর অনুষ্ঠান আবার কেন পেছানো হলো? এটি আজকে বড় একটি প্রশ্ন দেখা দিয়েছে।

রোববার (১২ অক্টোবর) সকালে লক্ষ্মীপুরে জামায়াতের গণমিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ রেজাউল করিম এসব কথা বলেন।

এর আগে পিআরসহ ৫ দফা দাবিতে জেলা জামায়াতের ব্যানারে প্রেস ক্লাবের সামনে থেকে গণমিছিল শুরু হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

রেজাউল করিম বলেন, শহীদের রক্তের উপরে যে সরকার প্রতিষ্ঠিত, ড. ইউনুস সাহেবের সরকার, সে সরকার যদি জনগণের ইচ্ছা বাদ দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচনের সেই পরিবেশ সৃষ্টি বাদ দিয়ে, কাউকে ক্ষমতায় বসানোর জন্য যদি প্রচেষ্টা চালায়, জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে ব্যর্থ হন এবং গণভোটকে যদি জুলাই সনদের অন্তর্ভুক্ত করা না হয় তাহলে আমরা নতুন করে দুর্বার গণআন্দোলন গড়ে তুলব।

এ সময় জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট নজির আহমেদ, সেক্রেটারি এআর হাফিজ উল্লাহ, সাবেক সেক্রেটারি ফারুক হোসেন নুরনবী, রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটওয়ারী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দীন, অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ্ নিশান ও সেক্রেটারি হারুনুর রশিদ প্রমুখ।

 

সূত্র: যুগান্তর