নাটোর

লালপুরে ওয়ারেন্টের আসামিসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

নিউজ ডেস্ক১১ অক্টোবর ২০২৫২ মিনিট পড়া

লালপুর (নাটোর)প্রতিনিধি :

নাটোরের লালপুরে র‍্যাবের বিশেষ অভিযান পরিচালনা করে ৭১ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ সোহেল রানা (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রাজশাহী জেলার বাঘা উপজেলার খানপুর গ্রামের লাভলু মন্ডলের ছেলে। এছাড়াও মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে তাকে সহ ওয়ারেন্ট ভুক্ত আরও ৫ আসামিকে আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন লালপুর থানা পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) একটি দল উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়।

এসময় সন্দেহভাজন সোহেল রানাকে তল্লাশি করে তার কাছ থেকে ৭১ বোতল ফেনসিডিল উদ্ধার এবং ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে । তবে এ ঘটনায় জড়িত  দুই সহযোগী কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

র‍্যাবের পক্ষ থেকে আটক যুবককে পরবর্তীতে লালপুর থানায় সোপর্দ করা হয়েছে।  লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, “আটক সোহেল রানার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পলাতক সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া একই দিনে লালপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত পাঁচ আসামিকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তারা হলেন—ফুলবাড়ি গ্রামের মোনায়েম হোসেনের ছেলে মো. হোসাইন আলী, মোহরকয়া গ্রামের হাসমত আলীর স্ত্রী ফিরোজা খাতুন, বালিতিতা রামকৃষ্ণপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে আকাশ আলী, ওয়ালিয়া পশ্চিমপাড়া গ্রামের শাহাদাত হোসেনের ছেলে রিপন আলী ও মৃত শফিক উদ্দিনের ছেলে শিহাব উদ্দিন।