রাজশাহী

পুঠিয়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নিউজ ডেস্ক৯ অক্টোবর ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক  :

রাজশাহীর পুঠিয়ায় সনাতন ধর্মাবলম্বী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী। অভিযুক্ত ব্যক্তি নাটোর সদর উপজেলার জয়রামপুর গ্রামের মো. জুয়েল (৩৫)।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পুঠিয়া উপজেলার পীরগাছা (আবাসন) এলাকায় এই ঘটনা ঘটে।

থানার তথ্য অনুযায়ী, ঘটনার রাতে ভ্যান চালিয়ে বাড়ি ফেরেন ভুক্তভোগীর স্বামী। তিনি ঘরে প্রবেশ করলে হঠাৎ উপস্থিতি টের পেয়ে জুয়েল দৌড়ে পালিয়ে যান।

পরে ভুক্তভোগীর স্বামী স্থানীয়দের বিষয়টি জানালে কিছু লোক বিষয়টি গোপনে মীমাংসার চেষ্টা করেন। তবে ভুক্তভোগী ও তার স্বামী আপস করতে রাজি হননি।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে ভুক্তভোগী পুঠিয়া থানায় উপস্থিত হয়ে জুয়েলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন।

পুঠিয়া থানার ওসি জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।