রাজশাহী

রাজশাহীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

নিউজ ডেস্ক৯ অক্টোবর ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক  :

রাজশাহী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে রাজশাহীর সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার। সভায় তিনি বাল্যবিবাহ প্রতিরোধ এবং ইন্টারনেটের মাধ্যমে প্রতারণার ফাঁদে না পড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান।

অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার, সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক দিল মাহমুদা খাতুন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিন।