নিজস্ব প্রতিবেদক :
সকাল থেকে প্রচারণা শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে প্রচারণা। প্রার্থীরা বিভিন্ন একাডেমিক ভবন, আবাসিক হল, টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, চায়ের দোকান, অ্যাকাডেমিক ভবন সংলগ্ন সড়কগুলোতে প্রচারপত্র বিতরণ করছেন। ভোটারদের হাতে পৌঁছে দিচ্ছেন পরিচয়, ব্যালট নম্বর ও নির্বাচনি অঙ্গীকার সম্পর্কিত প্রচারপত্র। ভোট চাওয়ার পাশাপাশি দোয়া ও সমর্থন প্রার্থনা করছেন তারা।
সন্ধ্যায় অনাবাসিক ভোটারদের মধ্যে প্রচারণা চালান প্রার্থীরা। এজন্য ক্যাম্পাসের আশেপাশের এলাকায় যান প্রার্থীরা।
নির্বাচন কমিশন জানায়, আচরণ বিধি লঙ্ঘনের প্রমান পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। রাকসুর নির্বাচনী প্রচারণা চলবে আগামী ১৪ অক্টোবর রাত ১২ টা পর্যন্ত। আগামী ১৬ অক্টোবর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।










