রাজশাহী

জাতীয় টায়ফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ আগামী ১২ অক্টোবর

নিউজ ডেস্ক৮ অক্টোবর ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

দেশব্যাপী সম্প্রসারিত টিকাদান (ইপিআই) কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী জেলায় টাইফয়েড জ্বর প্রতিরোধে ‘জাতীয় টায়ফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ আগামী ১২ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে।

রাজশাহী সিভিল সার্জনের কার্যালয়ের ব্যবস্থাপনায় আগামী ১২ অক্টোবর হতে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে এবং ১ নভেম্বর হতে ১৩ নভেম্বর পর্যন্ত কমিউনিটি পর্যায়ে এই ক্যাম্পেইন বাস্তবায়িত হবে।

এ উপলক্ষে বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১০টায় রাজশাহী সিভিল সার্জনের কার্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সেখানে সিভিল সার্জন ডা: এসআইএম রেজাউল করিম জানান পুরো জেলায় তারা ৫ লাখ ৬৪ হাজার ১২৩ শিশুকে তারা টিকা প্রদানের লক্ষমাত্রা হিসেবে ধরে রেখেছেন।