রাজশাহী

রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযান ২ জনসহ অন্যান্য অভিযোগে মোট ৮ জন গ্রেপ্তার

নিউজ ডেস্ক৭ অক্টোবর ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশ বিশেষ অভিযান, চাঁদাবাজ, অবৈধ দখরদার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ২ জনসহ অন্যান্য অভিযোগে মোট ৮ জন গ্রেপ্তার হয়েছে।

 

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযান, অবৈধ দখলদার ও চাঁদাবাজির অভিযোগে মোট ২ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ৬ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১ জন, মাদক সংশ্লিষ্ট মামলায় ২ জন এবং অন্যান্য মামলায় ৩ জন রয়েছেন।

 

গ্রেপ্তারকৃত চাঁদাবাজ হলো মো: মিনার হোসেন (২২) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটি এলাকার মো: লিটন শেখের ছেলে।

 

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ কর্মী মো: মোখলেছুর রহমান মুকুল (৪১) রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঠাল বাড়ীয়া গোবিন্দপুর এলাকার মো: ওয়াজনবী হাজী প্র: মন্ডলের ছেলে।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।