রাজশাহী

মোহনপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের কমিটি গঠন

নিউজ ডেস্ক৫ অক্টোবর ২০২৫১ মিনিট পড়া

মোহনপুর প্রতিনিধি:

রাজশাহীর মোহনপুর উপজেলায় গত ২ অক্টোবর আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।

জেলা কমিটির সভাপতি জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান স্বাক্ষরিত অনুমোদনে সভাপতি নির্বাচিত হন মিজানুর রহমান সেলিম এবং সাধারণ সম্পাদক ফজলুল হক।

১০১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন সহকারী শিক্ষক আমিরুল ইসলাম। এছাড়া সহ-সভাপতি পদে আছেন মোঃ আঃমঃমঃ মোর্তজা করিম, ফজলুর রহমান বাবলু, মোখলেসুর রহমান মানিক, আব্দুর রব খোকন ও রাসেল হাসন। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে আমিনুল ইসলামকে।

সভাপতি মিজানুর রহমান সেলিম বলেন, ক্রীড়াঙ্গনে তরুণদের সম্পৃক্ত করে একটি সক্রিয় ও সুষ্ঠু ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।