সিল্কসিটিনিউজ ডেস্ক :
গাজীপুর-১ আসনে ধানের শীষকে পাশ করানোই আমাদের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী।
তিনি বলেন, কালিয়াকৈর এবং কোনাবাড়ী নিয়ে গাজীপুর-১ আসন গঠিত। আমরা এ আসনে ধানের শীষের পক্ষেই প্রচারণা চালাচ্ছি। আমাদের মূল উদ্দেশ্য আসনটিতে যেন ধানের শীষ জয়লাভ করে।

তিনি আরও বলেন, আমরা সাধারণ মানুষের সাড়া পাচ্ছি। তারা আমাদের ডাকে সাড়া দিচ্ছেন।
এ সময় কোনাবাড়ী থানা যুবদলের আহ্বায়ক সদস্য উজ্জ্বল আহমেদ সিদ্দিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম শিকদার, সদস্য সচিব এম আনোয়ার হোসেনসহ কোনাবাড়ী থানা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কোনাবাড়ী বাজার এলাকায় স্থানীয়দের মাঝে নির্বাচনি লিফলেট বিতরণ করেন ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী।
সূত্র: যুগান্তর










