নিজস্ব প্রতিবেদক :
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার নবমীতে রাজশাহী-১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ইঞ্জিনিয়ার কেএম জুয়েল তানোর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেছেন। বুধবার বিকেলে তিনি প্রথমে কালিগঞ্জ বাজারের পূজামণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
এসময় জুয়েল বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। এবারের পূজা শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে দেখে ভালো লাগছে। বিগত সরকারের সময়ের তুলনায় এবারের দুর্গাপূজা আরও প্রাণবন্তভাবে অনুষ্ঠিত হচ্ছে।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সনাতন ধর্মাবলম্বী ভাইদের পাশে দাঁড়িয়েছি, খোঁজ নিয়েছি এবং সহায়তা করেছি। শুধু এবারে নয়, অতীতেও তাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।
আপস
পরে তিনি উপজেলার আরও কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।









