বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় ধর্ষণের অভিযোগে বাজুবাঘা ইউনিয়ন চেয়ারম্যান জান্নাত আলী ও ৪ নম্বর ওয়ার্ড মেম্বার আলাউদ্দিনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তাদের আটক করা হয়।
জানা যায়, উপজেলার বাজুবাঘা ইউনিয়নের নারী সদস্যকে বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের এক কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এই সময় নারী সদস্য চিৎকার শরু করে। তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে তাদের তিনজনকে ওই ঘরে তালাবব্ধ করে রাখেন। পরে বাঘা থানার পুলিশে খবর দিলে চেয়ারম্যান ও মেম্বারকে আটক করে থানায় আনা হয়।
এই ব্যাপারে নারী সদস্য বেলা ৩টার দিকে বাঘা থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন।
বাঘা থানার অফিসার ইনচার্জ আলী মাহমুদ বিষয়টি সিল্কসিটি নিউজকে নিশ্চিত করেন। তবে ইউনিয়ন নারী সদস্যকে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরনের করা হচ্ছে বলে জানা ওসি।
স/শ










