সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

ধানের শীষে ভোট দিতে মানুষ উন্মুখ হয়ে আছে: ডা. জাহিদ

নিউজ ডেস্ক২৯ সেপ্টেম্বর ২০২৫১ মিনিট পড়া
ধানের শীষে ভোট দিতে মানুষ উন্মুখ হয়ে আছে: ডা. জাহিদ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, দেশের মানুষ উন্মুখ হয়ে আছে ধানের শীষে ভোট দেওয়ার জন্য। ধানের শীষকে জয়যুক্ত করার জন্য। কাজেই মনে রাখবেন আপনারা কোনো সময় কারো কথায় বিভ্রান্ত হবেন না। আপনারা নিজেরা ঐক্যবদ্ধ হন, জনগণকে ঐক্যবদ্ধ করুন, প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মা-বোনকে উজ্জীবিত করুন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জে মতবিনিময় ও যৌথ কর্মী সম্মেলনে এসব কথা বলেন। এ সময় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডা. জাহিদ বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য নির্বাচন কমিশন, প্রশাসনকে সহযোগিতা করার জন্য বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন সব সময় মাঠে থাকবে। কোনো অবস্থাতেই ষড়যন্ত্রকারীদের এই দেশে সরব হতে দেওয়া যাবে না। যাদের হেরে যাওয়ার সম্ভাবনা আছে তারাই ষড়যন্ত্র করবে।

 

সূত্র: যুগান্তর