সিল্কসিটিনিউজ ডেস্ক :
প্রশ্ন : কোরআনের এক হরফ পড়লে ১০ নেকি পাওয়া যায়, হাদিস পড়লেও কি সেই পরিমাণ নেকি পাওয়া যায়?
—রাকিব, সিরাজগঞ্জ

উত্তর : কোরআন পড়লে প্রতি হরফে ১০ নেকি পাওয়া যায়—এ কথা হাদিসে স্পষ্ট উল্লেখ আছে। কিন্তু হাদিস পড়লে প্রতি হরফে ১০ নেকি পাওয়া যাবে—এ কথা কোথাও উল্লেখ নেই। তবে হাদিস পড়ার দ্বারা ওই সওয়াব না পাওয়া গেলেও রাসুল (সা.)-এর পবিত্র মুখ থেকে উচ্চারিত ভাষা হওয়ায় বরকত অবশ্যই পাবে। (তিরমিজি, হাদিস : ২৯১০, ২৬৫৭, মিরকাতুল মাফাতিহ : ১/৪৮৭, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ২/১৫০)।
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা









