স্বাস্থ্য

হাতে-পায়ে এমন আঁকাবাঁকা দাগ? ভয় পাবেন না

নিউজ ডেস্ক২৪ সেপ্টেম্বর ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

একজন তরুণ ছেলেকে তার পরিবার নিয়ে আসেন। অভিযোগ ছিল, হাতে অদ্ভুত একটি দাগ দেখা দিয়েছে। প্রথমে সবাই ভেবেছিল হয়তো এটি কোনো অ্যালার্জি বা সাধারণ চর্মরোগ।
কিন্তু দাগটি ছিল একেবারে সাপের মতো আঁকাবাঁকা এবং প্রতিদিন ধীরে ধীরে এগোচ্ছিল।

ছেলেটি বলছিল—‘ডাক্তার সাহেব, রাতে ঘুমাতে পারি না, হাতটা যেন আগুনে জ্বলছে।’

পরীক্ষা করে বোঝা গেল এটি Cutaneous Larva Migrans। মূলত কুকুর-বিড়ালের মল থেকে আসা এক ধরনের হুকওয়ার্ম লার্ভা ছেলেটির ত্বকের নিচে ঢুকে পড়েছিল। এরা মানুষের শরীরে বড় হতে পারে না, কিন্তু ত্বকের নিচে দৌড়াদৌড়ি করে এইভাবে আঁকাবাঁকা দাগ তৈরি করে।

গ্রামের অনেকেই ভেবেছিল, এটি হয়তো কোনো জাদু বা অশুভ কারণে হয়েছে। কিন্তু প্রকৃত সত্য হলো এটি একেবারে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত পরজীবী সংক্রমণ।

চিকিৎসা আছে এবং খুব সহজেই সারানো যায়। কয়েকদিন Albendazole খেলেই লার্ভাগুলো মারা যায়, সঙ্গে চুলকানির জন্য কিছু ওষুধ দিলে আরাম পাওয়া যায়।

তরুণ ছেলেটি চিকিৎসার পর সুস্থ হয়ে যায়। সব রোগকেই কুসংস্কার হিসেবে দেখার প্রয়োজন নেই; বিজ্ঞান ও চিকিৎসার চোখে রোগকে দেখতে হবে।

এমন আঁকাবাঁকা লাল দাগ যদি কারো হাতে-পায়ে দেখা দেয়, ভয় পাবেন না, দ্রুত চিকিৎসকের কাছে যান। সময়মতো চিকিৎসা নিলে কয়েক দিনের মধ্যে কষ্ট দূর হয়ে যায়।

— ডা. আব্দুর রহমানের ফেসবুক থেকে