সিল্কসিটিনিউজ ডেস্ক :
প্রশ্ন : মসজিদের দানের টাকা কোন কোন খাতে ব্যয় করা বৈধ?
-লিয়াকত হোসেন, বরিশাল

উত্তর : মসজিদের দানকৃত টাকা শুধু মসজিদের সংস্কার ও উন্নয়নমূলক কাজে ব্যয় করতে হবে। অন্য কোনো খাতে ব্যবহার করা যাবে না। মসজিদের সংস্কারমূলক কাজ ছাড়াও মসজিদের দানকৃত টাকা ব্যয়ের আরো উল্লেখযোগ্য বৈধ খাত আছে। যেমন—ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদেম ও হিসাবরক্ষকের বেতন-ভাতা, মসজিদের হিসাব বিভাগের দাপ্তরিক ব্যয় ইত্যাদি।
(আল বাহরুর রায়েক : ৫/২১৫, হিন্দিয়া : ২/৩৬৮, আদ্দুররুল মুখতার : ৪/৩৬৬)।
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।









