সিল্কসিটিনিউজ ডেস্ক :
বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছে ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল।
রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।
ব্যবসায়ী নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু, ব্যবসায়ী তপন চৌধুরী, এ কে আজাদ, নাসিম মনজুর, কামরান টি রহমান, আহসান খান চৌধুরী, তাসকিন আহমেদ, এম এ হাতেম, ফজলে এশান শামীম, ডা. রশিদ আহমেদ হোসেনী প্রমুখ।










