সিল্কসিটিনিউজ ডেস্ক :

যদিও ড্রাই ফ্রুটস খাওয়ার কোনো ভালো অথবা খারাপ সময় নেই। তবে দিনের একটি নির্দিষ্ট সময়ে বিভিন্ন ধরনের বাদাম খেলে বেশি উপকার পাওয়া যায়। অনেকেই সকালে ভিজিয়ে রাখা আমন্ড ও আখরোট খান।
ড্রাই ফ্রুটসের গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি।
যেসব নারীদের পিরিয়ডে খুব বেশি রক্তপাত হয়, তাদের জন্য সকালে ভেজানো কিশমিশ উপকারী। কারণ এতে প্রচুর আয়রন থাকে। পিএমএস-এর যন্ত্রণায় ভুগলে ম্যাগনেসিয়াম সমৃদ্ধ কুমড়ার বীজ, বাদাম বা আখরোট রাতের স্যুপে মিশিয়ে খাওয়া যেতে পারে।
ওজন কমাতে হলে সকালে খালি পেটে আমন্ড, আখরোট, ভেজানো কিশমিশ খাওয়া উপকারী। দিনের বেলা মাঝে মাঝে অল্প পরিমাণে আমন্ড বা পিনাট বাটার খেতে পারেন। এতে দীর্ঘক্ষণ পেট ভর্তি থাকবে, দীর্ঘক্ষণ খিদে পাওয়ার সমস্যা ভুগবেন না।
সকালে কিশমিশ ও বাদামের মতো ফাইবার সমৃদ্ধ খাবার খেলে হজম ভালো হয় এবং পেট পরিষ্কার থাকে। এ ছাড়া সন্ধ্যায় ভেজানো অ্যাপ্রিকট খেতে পারেন।
রাতে ড্রাই ফ্রুট খাওয়া এড়িয়ে চলার পরামর্শ দেন পুষ্টিবিদরা। আসলে ড্রাই ফ্রুটে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, তাই তার হজম হয় ধীরগতিতে। ফলে রাতে ড্রাই ফ্রুট খেলে তা সঠিকভাবে হজমে নাও হতে পারে এবং পেট সংক্রান্ত সমস্যা তৈরি করতে পারে।
সূত্র : আজকাল









