সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

এনসিপি নেত্রীকে কারণ দর্শানোর নোটিশ

নিউজ ডেস্ক১৪ সেপ্টেম্বর ২০২৫১ মিনিট পড়া
এনসিপি নেত্রীকে কারণ দর্শানোর নোটিশ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংগঠক অ্যাডভোকেট শিরীন আক্তার শেলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) দলের শৃঙ্খলা কমিটির প্রধান আবদুল্লাহ আল আমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে শিরীন আক্তার শেলীকে উদ্দেশ্য করে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার করা কিছু মন্তব্য আমাদের গোচরে এসেছে এবং সে সকল মন্তব্য অসাংগঠনিক ও কুরুচিপূর্ণ বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। এ সংক্রান্ত ব্যাপারে আপনার ব্যাখা এবং কেনো আপনার ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শৃঙ্খলা কমিটির নিকট লিখিতভাবে জমা দিতে বলা হলো।

 

সূত্র: যুগান্তর