সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

আবু সাঈদের মতো জীবন দিয়ে হলেও পিআর ঠেকাবে ছাত্রদল: হামিম

নিউজ ডেস্ক১৩ সেপ্টেম্বর ২০২৫২ মিনিট পড়া
আবু সাঈদের মতো জীবন দিয়ে হলেও পিআর ঠেকাবে ছাত্রদল: হামিম

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাঈদের মতো জীবন দিয়ে হলেও নির্বাচনে পিআর পদ্ধতি ঠেকানোর ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে এক ফেসবুক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে হামিম লিখেছেন, ‘গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আবু সাঈদ যেমন বুক পেতে দু’হাত উঁচিয়ে জীবন দিয়েছিল, ঠিক তেমনি ছাত্রদলের দেশপ্রেমিক শিক্ষার্থীরা আবারো রক্ত দিবেুকিন্তু পিআরের মতো অসম ব‍্যবস্থা কায়েমের নামে জাতীয় নির্বাচনকে ব‍্যহত করার পায়তারা সফল হতে দিবে না।’

একই পোস্টে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকেও নিশানা বানিয়েছেন হামিম। ছাত্রদল নেতাকর্মীদের নিয়ে ফুয়াদের মূল্যায়নে ক্ষোভ প্রকাশ করে হামিম লিখেছেন, ‘আমরা কথা বলতে বলতে কোথায় থামব আর কোন পর্যন্ত বললে সেটা গ্রহণযোগ‍্য হবে, মার্জিত হবে এটা জানা অত‍্যন্ত জরুরী। ব্যারিস্টার ফুয়াদদের এ দেশের জনগণ ফ‍্যাসিবাদবিরোধী শক্তি হিসেবে জানেন ও চিনেন। দুঃখের সাথে পরিলক্ষিত করলাম, ব‍্যারিস্টার ফুয়াদ সাহেব ছাত্রদলের ছেলেদের দেখলে তার কেমন লাগে সেটি তুলে ধরতে যেয়ে খারাপ কিছু বিশেষণ টেনে আনলেন।’

‘ছাত্রদলের ছেলেদের দেখলে গাঁজাখোর লাগে কথাটি তিনি যখন উচ্চারণ করলেন, তখন চোখের সামনে ভেসে উঠল গত জুলাই-আগস্টের সেই আওয়ামী বয়ানুপ্রথম শহীদ আবু সাইদ নাকি টোকাই-গাঁজাখোর ছিলো’-যোগ করেন হামিম।

ব্যারিস্টার ফুয়াদকে তলস্তয়ের ‘সাড়ে তিন হাত জমি’ গল্প থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়ে হামিম আরো লিখেছেন, ‘ব্যারিস্টার ফুয়াদরা বিলেত থেকে ডিগ্রী এনেছেন ঠিকই, কিন্তু কতটুকুতে থামতে হয় সেই পরিসীমা সম্পর্কে ধারণা তৈরি করতে পারেননি। তলস্তয়ের কালজয়ী গল্প ‘সাড়ে তিন হাত জমি’-র ঘটনাটি মনে পড়ে গেল। যে গল্পে পাখোম জানতো না কতটুকু দৌঁড়ে তার থেমে যাওয়া উচিত। ব্যারিস্টার ফুয়াদ সাহেবকে সেই গল্প থেকে শিক্ষা নেওয়ার অনুরোধ করছি।’

 

সূত্র: যুগান্তর