সিল্কসিটিনিউজ ডেস্ক :
জেরুজালেমের পশ্চিমে ১০ কিলোমিটারেরও কম দূরে অবস্থিত তজুবায় একটি হোটেলে ছুরিকাঘাতে দুজন আহত হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, এ ঘটনায় ফিলিস্তিনি হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদোম এক বিবৃতিতে জানায়, ‘ইএমটি ও প্যারামেডিকরা দুজন আহতকে চিকিৎসা দিচ্ছেন এবং হাসপাতালে পাঠানো হচ্ছে। এর মধ্যে ৬০ বছর বয়সী এক ব্যক্তি গুরুতর ও ২৩ বছর বয়সী এক ব্যক্তি মাঝারি অবস্থায় আছেন।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, পূর্ব জেরুজালেমের শুফাত এলাকা থেকে আসা এক ব্যক্তি তজুবার একটি হোটেলের অতিথিদের ছুরিকাঘাত করেন।
ঘটনাস্থলে উপস্থিত এক কর্মকর্তা হামলাকারীকে গ্রেপ্তার করেছেন বলে পুলিশের বিবৃতিতে উল্লেখ করা হয়।
সূত্র: কালের কণ্ঠ










