সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়নে বিশেষ সাংবিধানিক আদেশ চায় জামায়াত

নিউজ ডেস্ক১১ সেপ্টেম্বর ২০২৫১ মিনিট পড়া
জুলাই সনদ বাস্তবায়নে বিশেষ সাংবিধানিক আদেশ চায় জামায়াত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই সনদ বাস্তবায়নে বিশেষ সাংবিধানিক আদেশ জারির দাবি জানিয়েছে। দলটির নেতা ও আইনজীবী শিশির মোহাম্মদ মনির এ দাবি জানান। অন্যদিকে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ চলাকালে মধ্যাহ্নে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ দাবি জানানো হয়।

ডা. তাহের বলেন, ‘জুলাই সনদ কোন প্রক্রিয়ায় কার্যকর হবে, তা নিয়ে এখনও বিস্তারিত আলোচনা চলছে। তিনি আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে একটি যৌক্তিক সমাধান বের হবে।’

শিশির মনির বলেন, ‘আমরা মনে করি জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে গত বছরের ৫ আগস্ট। তাই একটি বিশেষ সাংবিধানিক আদেশ জারি করে জুলাই সনদ বাস্তবায়ন করা যেতে পারে। তবে এর বাস্তবায়নের তারিখ দেখাতে হবে ৫ আগস্ট থেকে।’

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

 

সূত্র: যুগান্তর