সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

তিস্তা চু‌ক্তি পরেও হতে পারে : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক৪ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া
তিস্তা চু‌ক্তি পরেও হতে পারে : ওবায়দুল কাদের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে তিস্তা চু‌ক্তি না হয়ে পরেও হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার রাজধানীর কু‌ড়িলে এ‌লিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের অগ্রগ‌তি প‌রিদর্শন শেষে সাংবা‌দিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, ‘তিস্তার বিষয়ে যথেষ্ট অগ্রগ‌তি হয়েছে, এখন চু‌ক্তি সম্পাদন সময়ের ব্যাপার মাত্র।’

সেতুমন্ত্রী বলেন, ‘তিস্তা চু‌ক্তি এখন না হয়ে পরেও হতে পারে। আর শেখ হা‌সিনা জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ববিরোধী কোনো চু‌ক্তি করবেন না।’

প্রধানমন্ত্রীর ভারত সফর সর্ম্পকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  বলেন,  ‘ভারতের সঙ্গে দেশের স্বার্থ সং‌শ্লিষ্ট কোনো চু‌ক্তির ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিমালয়ের মতো অটল থাকবেন।’

প‌রিদর্শনকালে এ‌লিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের অগ্রগ‌তি নিয়ে মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। নির্দিষ্ট সময়ে এর নির্মাণ কাজ শেষ করারও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
 

 

সূত্র :রাইজিংবিডি