সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

তারেক রহমানের ট্রাভেল ডকুমেন্টে সমস্যা থাকলে সমাধান করব

নিউজ ডেস্ক৫ সেপ্টেম্বর ২০২৫২ মিনিট পড়া
তারেক রহমানের ট্রাভেল ডকুমেন্টে সমস্যা থাকলে সমাধান করব

সিল্কসিটিনিউজ ডেস্ক :

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ট্রাভেল ডকুমেন্ট নিয়ে কোনো সমস্যা থাকলে সেটা আমরা সমাধান করব। যদি প্রয়োজন হয়, পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট, যেটাই দরকার দেওয়া হবে।’

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে সব মামলার নিষ্পত্তি হয়েছে।

তাকে ফেরানোর কোনো উদ্যোগ বা প্রক্রিয়া আছে কি না—জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘তারেক রহমান কখন ফিরবেন, সেটা তার সিদ্ধান্ত। তিনি এই দেশের নাগরিক, তারেক রহমান যেকোনো সময় আসতে পারেন। তবে আসার জন্য ট্রাভেল ডকুমেন্ট নিয়ে কোনো সমস্যা থাকলে সেটা আমরা সমাধান করব, তবে সিদ্ধান্ত তার নিতে হবে।’

তিনি পাসপোর্টের জন্য আবেদন করেছেন কি না, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি জানি না এখন পর্যন্ত।

যদি করেও থাকেন, সেটা আমার গোচরে আসেনি। যখন তিনি আসবেন তখন পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট, যেটাই দরকার দেওয়া হবে।’
আপনারা নিজেরা কোনো উদ্যোগ নেবেন কি না, এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ‘মনে হয়, সেটার প্রয়োজন হবে না। তার মানে আমরা বলব না আপনি আসেন না কেন।

তিনি যখন আসতে চাইবেন, তখন যেটুকু সহায়তা প্রয়োজন, সেটা দেওয়া হবে।’