রাজশাহী

রাজশাহীতে বাসের সঙ্গে সংঘর্ষে পিকআপ চালক নিহত

নিউজ ডেস্ক৪ সেপ্টেম্বর ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি পিকআপের চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পবা উপজেলার আলীমগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাস ও পিকআপের আরও অন্তত ছয়জন আহত হয়েছেন।

রাজশাহীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পিকআপ থেকে নিহত চালকের লাশ বের করেছেন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

ওসি জানান, দুর্ঘটনায় ছয়জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুত্বর। এই তিনজনের মধ্যে একজন পিকআপের হেলপার, দুজন বাসের যাত্রী। নিহত ব্যক্তির লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। তারপর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।