নাটোর

লালপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

নিউজ ডেস্ক৩ সেপ্টেম্বর ২০২৫১ মিনিট পড়া

লালপুর( নাটোর) প্রতিনিধি :

নাটোরের লালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে লালপুর উপজেলা ও গোপালপুর পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে একটি র‍্যালির আয়োজন করা হয়।

র‍্যালিটি নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে লালপুর উপজেলা গেটে গিয়ে শেষ হয়। এসময় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আনন্দ র‍্যালিতে নেতৃত্ব দেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল ও জেলা বিএনপির সদস্য ডা. ইয়াসির আরশাদ রাজন। এছাড়াও  উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র মো. নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. আশরাফুল ইসলাম লুলু, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার পারুল, গোপালপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জিল্লুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।