রাজশাহী

দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৪

নিউজ ডেস্ক১ সেপ্টেম্বর ২০২৫২ মিনিট পড়া

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহী দুর্গাপুরে সিএনজি ও ভটভটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম আফজাল হোসেন (২৫)। তিনি পুঠিয়া উপজেলার সরগাছী গ্রামের ইয়াছিন আলীর ছেলে।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়ন এলাকার কিশোরপুর পূর্বপাড়া অবেরের বাড়ির পাশে এ দুর্ঘটনাটি ঘটে। এদিকে দুর্ঘটনার পর সিএনজি ও ভটভটি গাড়ির চালক পালিয়ে যায়।

এদিকে খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ ও দুর্গাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার এগিয়ে যান। এবং পুকুরে পড়ে যাওয়া ভটভটি গাড়ির নিচে মানুষ চাপা পড়ে আছে কিনা তা খতিয়ে দেখেন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, তাহেরপুর থেকে সিএনজি যুগে নিহত আফজাল হোসেনসহ ৫জন যাত্রী রাজশাহীতে যাচ্ছিলেন। পথে দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়ন এলাকার  কিশোরপুর পূর্বপাড়া অবেরের বাড়ির পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আশা একটি স্টিয়ারিং আলা ভটভটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ভটভটি গাড়িটি রাস্তার পাশে একটি পুকুরে উল্টে পড়ে যায়। আর সিএনজি গাড়িটি দমড়ে মুচড়ে যায়। এসময় সিএনজি গাড়িতে থাকা যাত্রী আফজাল হোসেন চাপা খেয়ে ছিঁটকে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়াও এই ঘটনায় আহত হন চারজন। আহতরা হলেন, নিহত আফজালের চাচাতো ভাই আল-মামুন, এবং অপর তিন যাত্রী সাগর হোসেন, সবুজ আলী  ও সাদিকুল ইসলাম। তাদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার (ওসি) আতিকুল ইসলাম জানান, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে একজন নিহতসহ কয়েকজন আহত হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।