সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

চিকিৎসককে যে সমস্যার কথা জানিয়েছেন নুর

নিউজ ডেস্ক৩১ আগস্ট ২০২৫১ মিনিট পড়া
চিকিৎসককে যে সমস্যার কথা জানিয়েছেন নুর

সিল্কসিটিনিউজ ডেস্ক :

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা আগের চেয়ে এখন ভালো বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান।

আজ রোববার এক সংবাদ ব্রিফিং এ সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তিনি।

আসাদুজ্জামান বলেন, এখন উনি ভালো আছেন। তবে যেটা হয় এ ধরনের একটা ট্রমা বা এ ধরনের ফ্র‍্যাকচার হয়েছে কিছু সেজন্য উনার ব্যথার কমপ্লেন আছে। একটু ঘুমের সমস্যা হচ্ছে।

এছাড়া খুব দ্রুত আইসিইউ থেকে সাধারণ বেডে দেওয়া হবে এবং সাতদিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানান তিনি।

ঢামেক পরিচালক বলেন, ৬ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নুরুল হক নুরের চিকিৎসা চলছে। আমাদের চিকিৎসকরা নিয়মিত তার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।

গত শুক্রবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে রাজধানীর বায়তুল মোকাররম সংলগ্ন আল রাজী টাওয়ারের সামনে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুরুল হক নুরসহ সংগঠনের আরও কয়েকজন নেতা-কর্মী। পরে তার সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

 

সূত্র: যুগান্তর