সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
দুর্ঘটনা

মুন্সীগঞ্জে সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক৩১ আগস্ট ২০২৫১ মিনিট পড়া
মুন্সীগঞ্জে সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মুন্সীগঞ্জ শহরে একটি নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে নেমে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (৩১ আগস্ট) বিকেলে মুন্সীগঞ্জের বড় বাজার-সংলগ্ন খালইস্ট এলাকায় সিঙ্গাপুর প্রবাসী সবুজ কাজীর নির্মাণাধীন বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত শ্রমিকরা হলেন, শাহীন ইসলাম (২৮), ফিরোজ মিয়া (১৮) ও মোহাম্মদ ইব্রাহিম (২৫)।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, ওই বাড়ির সেপটিক ট্যাংকের ঢাকনা লাগাতে প্রথমে একজন নিচে নামেন।

এ সময় ভেতরে বিষাক্ত গ্যাস জমে থাকায় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধারে আরও দুজন নিচে নামেন। তারাও অসুস্থ হয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাস অপসারণ করে তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে ছুটে আসে। তবে তার আগেই তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।