মোহানপুর প্রতিনিধি :
রাজশাহীর মোহনপুর উপজেলায় কবি কাজী নজরুল ইসলামের ৪৯ তম তিরোধন দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৩০ আগস্ট) দিনব্যাপী কেশরহাট পৌরসভাধীন প্রদীপ্ত সাহিত্যাসর এর আয়োজনে মোহনপুর সরকারি কলেজের হলরুমে আলোচনা সভা ও মনোজ্ঞ নজরুল সংগীতের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক ও প্রদীপ্ত সাহিত্যাসরের সভাপতি আমজাদ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক ও সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার করিম শাহিন।
এ সময় প্রধান অতিথি ছিলেন মোহনপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ মোঃ বানী ইয়ামিন বখতিয়ার। প্রধান আলোচক ছিলেন অধ্যক্ষ গিয়াস উদ্দীন এবং বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক রাশেদা জামান।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ড. আবুল হায়াত ইসমাইল, অধ্যক্ষ এজাহারুল হক মৃধা, অধ্যক্ষ রেজাউল করিম, প্রধান শিক্ষক মাহাতাব উদ্দীন, কবি অভি মণ্ডল, সরাজুল ইসলাম মুন্ড, সাবের রাহী, সবুজ এমরান, আইনাল হক, আব্দুর রাজ্জাক, ফজলে খোদা মিলন প্রমুখ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ভারপ্রাপ্ত সুপার মোঃ জামিলুর রহমান এবং সহকারী শিক্ষক রোকনুজ্জামান।
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা কবি নজরুল ইসলামের সাহিত্য, সঙ্গীত ও বিপ্লবী চেতনাকে স্মরণ করে তার আদর্শে সমাজ গঠনের আহ্বান জানান।









