রাজশাহী

মোহনপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

নিউজ ডেস্ক২৯ আগস্ট ২০২৫১ মিনিট পড়া

মোহনপুর প্রতিনিধি :

আগামী (১সেপ্টেম্বর) বিএনপি র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজশাহীর মোহনপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে মোহনপুর উপজেলা দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আর, রশিদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান কাজিমুদ্দিন, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, কৃষক দলের আহবাহক গোলাম মোস্তফা বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহবাহক জাহাঙ্গীর আলম, শ্রমিক দলের আহবাহক মোজাম্মেল হক, ছাত্রদলের আহবাহক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেল, সিনিয়র যুগ্ম আহবায়ক সাকিবুল হাসান লিটন, মোহাম্মদ আলী, সহ প্রমুখ।

সভা শেষে মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামীমুল ইসলাম মুনের সুস্থতার জন্য নেতাকর্মীরা দোয়া করেন