ধর্ম

মসজিদের ভেতর দিয়ে লাশ নেওয়ার বিধান কী?

নিউজ ডেস্ক২৮ আগস্ট ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

প্রশ্ন : আমাদের এলাকা থেকে পাশের গলিতে যাওয়ার সবচেয়ে সহজ পথ হলো মসজিদের ভেতর দিয়ে যাওয়া। মাঝে মাঝে এই পথে লাশ নেওয়া হয়। আমার প্রশ্ন হলো, মসজিদের ভেতর দিয়ে লাশ আনা-নেওয়া করা কি জায়েজ?

-সাইফুল, ঢাকা।

উত্তর : মসজিদের ভেতর দিয়ে লাশ আনা-নেওয়া করা ঠিক নয়।

(মাবসুতস সারাখসি : ২/৬৮, রদ্দুল মুহতার : ২/২২৫, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৯/৯০)।