সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

সুযোগ পেলেই আওয়ামী লীগ ছোবল দেবে : গউছ

নিউজ ডেস্ক২৭ আগস্ট ২০২৫২ মিনিট পড়া
সুযোগ পেলেই আওয়ামী লীগ ছোবল দেবে : গউছ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেছেন, পতিত আওয়ামী লীগ এখনো দেশ, গণতন্ত্র ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সুযোগ পেলেই আওয়ামী লীগ ছোবল দেবে।

বুধবার (২৭ আগস্ট) সকালে নবীগঞ্জ উপজেলা বিএনপির নব-নির্বাচিত কমিটির কর্মিসভায় তিনি এসব কথা বলেন।

জি কে গউছ বলেন, ‘আমি চাই দলের মাঝে কোনো ফাটল থাকবে না ।

আমি সব সময় দলের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করি, কেউ যদি ইচ্ছে করে কোন্দল মারামারি সৃষ্টি করে এর পরিণাম ভালো নয়। দলের জন্য তারেক রহমান ও বেগম খালেদা জিয়া ছাড়া কেউ অপরিহার্য নয়। যারা বিগত দিনে আন্দোলনে ছিলেন না, জাতীয় নির্বাচনে দলের প্রার্থীর পক্ষে কাজ করেননি। নৌকার পক্ষে কাজ করেছেন তারা দলের শুভাকাঙ্ক্ষী নয়, তারা সুবিধাবাদী।

’
নবীগঞ্জ উপজেলা বিএনপির সৈয়দ মতিউর রহমান পিয়ারার সভাপতিত্বে ও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ ও বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলির যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি. কে. গৌছ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরফরাজ চৌধুরী, হবিগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক সফিকুর রহমান সেতু ও হবিগঞ্জ জেলার ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন।

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বয়েতুল্লাহ, সাংগঠনিক সম্পাদক শাহিদ আহমেদ, শাহ দ্বারা আলী, এড. জালাল আহমদ, উপজেলা যুবদলের সভাপতি মোশাহিদ আলম মুরাদ, নবীগঞ্জ পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সোহেল, ছাত্রদল নেতা তৌহিদ চৌধুরী, নাবেদ মিয়া প্রমুখ।