সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

দলের সিদ্ধান্ত মাথা পেতে নেব: ফজলুর রহমান

নিউজ ডেস্ক২৫ আগস্ট ২০২৫১ মিনিট পড়া
দলের সিদ্ধান্ত মাথা পেতে নেব: ফজলুর রহমান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

‘উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থি’ বক্তব্যের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান বলেছেন, ‘আমার দল আমার কিছু কথার ব্যাপারে আমার কাছে জানতে চেয়েছে, কেন আমি এসব কথা বললাম। সেই উত্তর আমি নির্দিষ্ট সময়ে আমার দলকে দেব। আমার দল আমার ব্যাপারে যে সিদ্ধান্ত নেবে, সেটা আমি মাথা পেতে মেন নেব।’

সোমবার হাইকোর্টের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ফজলুর রহমান বলেন, ‘আজ সকালে ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গেই আমার বাসার সামনে, যে বাসায় আমি থাকি সেটার নাম হলো কনকর্ড, দুদকের সামনে যে বিশতলা বিল্ডিং সেটাতে আমি থাকি। আমি শুনলাম, স্লোগান হচ্ছে কয়েকটা। ওপর থেকে দেখলাম, সাত থেকে আটজন ছেলে-মেয়ে স্লোগান দিচ্ছে। সেটা খুব বিশ্রি স্লোগান। ফজলুকে হত্যা কর, ফজলুর রহমানকে গ্রেফতার কর ইত্যাদি ইত্যাদি। স্লোগানেরও ভাষা.. তারা বাসার মধ্যে ঢুকার চেষ্টা করছে।’

শঙ্কা প্রকাশ করে এই বিএনপি নেতা আরও বলেন, ‘আমি যে বাসায় থাকি, সেটা ভাড়া বাসা। আমি শঙ্কায় আছি, যে বাসায় ভাড়া থাকি সেই মালিক বাসায় ভাড়া থাকতে দেবেন কিনা।’

 

সূত্র: যুগান্তর