রাজশাহী

মোহনপুর মডেল টাউন জামে মসজিদের ভিত্তিস্থাপন

নিউজ ডেস্ক২৩ আগস্ট ২০২৫১ মিনিট পড়া

মোহনপুর প্রতিনিধি:

রাজশাহীর মোহনপুর উপজেলা সদরে নবনির্মিত মোহনপুর মডেল টাউন জামে মসজিদের ভিত্তিস্থাপন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বাদ আসর তিনতলা বিশিষ্ট মসজিদের জন্য নির্ধারিত স্থানে ভিত্তিস্থাপন করেন সুকর্না ডেভেলপারস। সুকর্না গ্রুপের একটি সুনামধন্য প্রতিষ্ঠান সুকর্না ল্যান্ড ডেভেলপারস ‘মোহনপুর মডেল টাউন নামের এই প্রজেক্টটি নির্মাণ করছেন।

ভিত্তিস্থাপন শেষে প্লটের ক্রেতাদের নিয়ে মতবিনিময় সভা, ক্রেতাদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ ও নৈশভোজের আয়োজন করে প্রতিষ্ঠানটি।

ভিত্তিস্থাপন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সুকর্না গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার তাজুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সুকর্না গ্রুপের পরিচালক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুকর্না গ্রুপের পরিচালক আব্দুল মান্নাফ, ওয়াসিফ ইসলাম ও খন্দকার তাওহীদ ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রিয়েল এস্টেট এসোসিয়েশন অব ডেভেলপারস এর সভাপতি কবির হোসেন ও প্লটের ক্রেতারা