রাজশাহী

কাটাখালিতে ৬ জুয়াড়ি আটক

নিউজ ডেস্ক২২ আগস্ট ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর কাটাখালী থানা এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তারা হলেন, মো: আকতার হোসেন (৫৫), মো: আলাউদ্দিন (৪৫), মো: জয়নাল আবেদীন (৫৭), মো: বাবুল আলী (৪০), মো: সেলিম (৪৫) ও মো: আনোয়ার হোসেন গুলি (৫৫)। তারা সকলেই রাজশাহী মহানগরীর কাটখালী থানার বাসিন্দা।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ রাতে কাটখালী থানার এসআই মো: নদিম উদ্দীন ও তার টিম থানা এলাকায় রাত্রিকালীন ডিউটি করছিলেন। এসময় তারা জানতে পারেন, কাটখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়ায় এক বাড়িতে কয়েকজন তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের টিমটি রাত ১২টায় কাটখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়ায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ ১২ হাজার টাকা ও তাস উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কাটাখালী থানায় জুয়া আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

স.আর