রাজশাহী

তানোরে রুলফাও এর কর্মশালা অনুষ্ঠি

নিউজ ডেস্ক২১ আগস্ট ২০২৫১ মিনিট পড়া

তানোর  প্রতিনিধি  :
কাঠামোগত রেফারেল ব্যবস্থার জন্য সেবা প্রদানকারী সংস্থার মানচিত্রায়ন ও সেবা প্রদানকারী সংস্থা তালিকা তৈরি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
সকালে পাচন্দর ইউনিয়ন পরিষদের হলরুম এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভলপমেন্ট (এএলআরডি) সহযোগিতায় এবং রুরাল আন্ডারপ্রিভিলাইজড এন্ড ল্যান্ডলেস অর্গানাইজেশনের (রুলফাও) আয়োজনে কর্মশালায় রুলফাও এর পরিচালক আবজাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাচন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন।

বিশেষ অতিথি ছিলেন এএলআরডি ঢাকা অফিসের প্রোগ্রাম অফিসার আজিম হায়দার, তারা খাতুন, সাংবাদিক টিপু সুলতান, রুলফাও তানোর অফিসের সমন্বয়ক আব্দুল ওহাব রিপন,ফিল্ড ফেসিলিটেটর আব্দুর রহমান, সুপারভাইজার উত্তম কুমার প্রমুখ।

বাংলাদেশ টেকসই সামাজিক উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র গ্রামীন প্রান্তিক কৃষকদের ক্ষমতায়ন বিষয়ে তানোরে পিছিয়ে পড়া মানুষদের নিয়ে বক্তারা কথা বলেন।