নিজস্ব প্রতিবেদক:
নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ব্র্যাকের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ব্র্যাক সোশ্যাল কমপ্লায়েন্সের অধীনে আগামী চার বছর রাজশাহীসহ পাঁচটি জেলায় এ কর্মসূচি বাস্তবায়িত হবে।
বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ‘শিখা প্রকল্প’র ইনসেপশন মিটিং-এ জানানো হয়, রাজশাহীর ৯টি উপজেলা, ৬০টি স্কুল ও ৪টি বিশ্ববিদ্যালয়ে এ প্রকল্প কার্যক্রম পরিচালিত হবে। এর মূল উদ্দেশ্য হলো— জেন্ডারভিত্তিক সহিংসতা ও হয়রানি প্রতিরোধ, প্রতিক্রিয়া জোরদার এবং ব্যক্তিগত ও জনপরিসরে নারীর জন্য নিরাপদ পরিবেশ তৈরি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোহাম্মদ আনসার উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক রিয়াজ মোহাম্মদ, রেজিস্ট্রার ড. মোহাম্মদ আজিবর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মকসুদুর রহমান, ছাত্র উপদেষ্টা ড. নুরে এলিস আকতার জাহান, প্রক্টর নুর-ই-আলম, জাতীয় মহিলা আইনজীবী সমিতি রাজশাহীর পরিচালক এডভোকেট দিল সেতারা বেগমসহ বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন ব্র্যাক সোশ্যাল কমপ্লায়েন্সের সিনিয়র ম্যানেজার সৈয়দ আল আমিন আনাস। শুরুতে বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক রাশেদা খালেক অতিথিদের স্বাগত জানান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর মোহাম্মদ আনসার উদ্দিন বলেন, “একটি নতুন বাংলাদেশ গড়তে হলে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কর্মক্ষেত্র পর্যন্ত নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। জেন্ডারভিত্তিক সহিংসতাকে কেবল নারীর সমস্যা নয়, বরং মানবাধিকার, উন্নয়ন ও সামাজিক চ্যালেঞ্জ হিসেবে দেখতে হবে। তাই সহিংসতা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।









