রাজশাহী

মোহনপুরে তেঁতুল গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

নিউজ ডেস্ক২০ আগস্ট ২০২৫১ মিনিট পড়া

মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি :

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌর এলাকার মালিদহ গ্রামে তেঁতুল গাছ থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ বসতবাড়ির পাশে তেঁতুল গাছে উঠেন মোঃ মঙ্গলা (৬৫)। তিনি উক্ত গ্রামের মৃত কাছু বোয়ালের ছেলে।

এসময় হঠাৎ গাছের একটি ডাল ভেঙে গেলে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।