সিল্কসিটিনিউজ ডেস্ক :

সুদোকু খেলায় প্রতিটি সংখ্যার অবস্থান মাথায় রেখে কাজ করতে হয়। প্রতিদিন একবার এই ধাঁধাটি সমাধান করলে মস্তিষ্কের ভালো ব্যায়াম হয়। স্মৃতিশক্তি বাড়ে, মনোযোগও বৃদ্ধি পায়।
নেমোনিক্স বা গোরেওয়াসে
জাপানে শব্দ ও সংখ্যার একটি সাঙ্কেতিক ভাষা রয়েছে, যাকে বলা হয় ‘নেমোনিক্স’।
শিনরিন ইয়োকু
প্রকৃতির মাঝে সময় কাটানোর এই জাপানি পদ্ধতির মানে হলো—দিনে অন্তত কিছুটা সময় খোলা বাতাসে, গাছপালায় ঘেরা শান্ত পরিবেশে হাঁটতে যাওয়া।
হিফুমি
জাপানের ‘হিফুমি’ হলো একটি ধ্যানমন্ত্র যা জপ করলে মন শান্ত হয় ও মনঃসংযোগ বাড়ে। গবেষণায় দেখা গেছে, যেকোনো শান্ত ছন্দে মন্ত্র জপ করলে মস্তিষ্কের চাপ কমে, উদ্বেগ কমে। নিয়মিত অভ্যাস করলে মস্তিষ্কের স্বাস্থ্য ভালো থাকে।
জানশিন
জানশিন হলো কোনো কাজ, বিশেষ করে পড়াশোনার সময় পূর্ণ মনোযোগ দেওয়া। পড়ার সময় অন্য কিছু করা যাবে না, না গান শোনা, না ফোন দেখা। কিছু পড়ে চোখ বন্ধ করে মনে করার অভ্যাস করুন। নিজেকে প্রশ্ন করুন—আমি কী শিখলাম? মনোযোগ সহকারে পড়াশোনার অভ্যাস নিয়মিত করলে স্মৃতিশক্তি ও মনঃসংযোগ উন্নত হয়।
এই সব উপায় একেবারে সহজ ও বাস্তবসম্মত। নিয়ম করে প্রতিদিন ২০-৩০ মিনিট সময় দিলেই মস্তিষ্ক থাকবে সতেজ ও কর্মক্ষম, আর ভুলে যাওয়ার প্রবণতাও অনেক কমে যাবে।









