রাজশাহী

বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে কুরআন বিতর

নিউজ ডেস্ক১৬ আগস্ট ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

১৫ আগস্ট ২০২৫ (শুক্রবার)  আপোষহীন দেশনেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে রাজশাহী মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে নগরীর মালোপাড়া হাফেজিয়া মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল শেষে কুরআনের পাখিদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফয়সাল সরকার ডিকো, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলি জ্যাকি ও সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ।

নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।