লাইফ স্টাইল

কত দিন অন্তর বিছানার চাদর ধোয়া উচিত

নিউজ ডেস্ক১৬ আগস্ট ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

গৃহসজ্জার অন্যতম একটি অংশ হচ্চে বিছানার চাদর। এটি ঠিকমতো পরিষ্কার না হলে ঘুম হয় না ঠিকমতো। এর ফলে শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে। তাই বাড়ি থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতার শিক্ষা শুরু করা উচিত।

আর সে জন্য দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র পরিষ্কার রাখার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। বিছানার চাদর ও অন্য প্রয়োজনীয় জিনিসপত্র ঠিক কত দিন অন্তর ধোয়া উচিত, চলুন জেনে নেওয়া যাক—

ভারতীয় এক চিকিৎসক বলেন, আপনি যদি মনে করতে না পারেন যে শেষ কবে এগুলো পরিষ্কার করেছিলেন, তাহলে আজই পরিষ্কার করে নিন। স্বাস্থ্যবিধি শুরু হয় ঘর থেকেই। এখানে আপনার পরিষ্কার থাকার নির্দেশিকা।

বিছানার চাদর, বালিশের কাভার, বালিশ, কম্বল, জিন্স এমনকি টুথব্রাশের মতো প্রয়োজনীয় জিনিসপত্রের পরিষ্কার পরিচ্ছন্নের ওপর জোর দিয়েছেন এই চিকিৎসক। এ ছাড়া তিনি প্রতিবার ব্যবহারের পরে নিজেদের অন্তর্বাস পরিষ্কার করারও পরামর্শ দিয়েছেন।

তিনি বলেছেন, অন্তর্বাস প্রতিবার পরার পরে পরিষ্কার করতে হবে কোনো অজুহাত ছাড়াই। সপ্তাহে একবার বিছানার চাদর ধুতেই হবে।

কেননা প্রতিদিনই এটি ব্যবহার হয়ে থাকে।
এ চিকিৎসক পরামর্শ দেন, বালিশের কাভার প্রতি ৩-৪ দিন অন্তর ধোয়া উচিত। বিশেষ করে যদি আপনার ত্বক তৈলাক্ত বা ত্বকে ব্রণ থাকে। বালিশ প্রতি ৬ মাস অন্তর ধোয়া উচিত। এটি ঘাম ও পানি শুষে নেয়।

কম্বল- প্রতি ২-৩ মাস অন্তর ধোয়া উচিত। এতে ধুলা এবং শরীরে তেল জমা হয়। জিন্স ৪-৫ বার পরার পর ধোয়া উচিত। যদি গন্ধ হয় তাহলে তাড়াতাড়ি ধোয়া উচিত।
তোয়ালে ও টুথব্রাশ হলো আরো দুটি অপরিহার্য জিনিস, যা ঘন ঘন পরিষ্কার করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ভেজা তোয়ালে কিভাবে ‘জীবাণু চুম্বক’ হতে পারে এবং আপনার ত্বকের জন্য ক্ষতিকারক প্রমাণিত হতে পারে তা জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা আরো বলেছেন যে আপনার ব্যবহৃত টুথব্রাশের ক্ষয়প্রাপ্ত ব্রিসলগুলো কিভাবে দাঁতের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে।

তাবে অনেকেই এই চিকিৎসকের সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন। একজন জিজ্ঞাসা করলেন, ‘প্রতি সপ্তাহে বিছানার চাদর আর প্রতি ৩-৪ দিন অন্তর বালিশের কভার? মানুষ কি ঠিকমতো গোসল করছেন না বা ঘুমানোর আগে ভালো করে নিজেদের পরিষ্কার করছেন না?’

অন্য একজন প্রশ্ন করেছেন, ‘আমি জিন্স ছাড়া সব কিছুতেই একমত। মাত্র চার বার পরার পরেই ধুতে হবে? আমার মনে হয় না এটা ঠিক। আমি এক জোড়া জিন্সের জন্য ১৫০০ থেকে দুই হাজার টাকা দিই। আর মাত্র চার বার পরলেই ধুতে হবে। এটা কিছুতেই মানতে পারছি না।