নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী: ওয়েডিং ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি ইন্ডাস্ট্রির সৃজনশীল ও নিবেদিত সদস্যদের নিয়ে রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে WPCR Grand Meet Up – 2025 (Season-3)। আগামী ১লা সেপ্টেম্বর ২০২৫, সোমবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। স্থান শিগগিরই ঘোষণা করা হবে।
অনুষ্ঠানে অংশ নিতে রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ১০০০ টাকা। রেজিস্ট্রেশনের শেষ সময় ২০ আগস্ট ২০২৫ রাত ১২টা পর্যন্ত।

মূলত ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার, ফটো/ভিডিও এডিটরদের জন্য আয়োজিত এই মিটআপে এবারে ইভেন্ট ম্যানেজমেন্ট, মেকআপ আর্টিস্ট এবং মেহেদী আর্টিস্টরাও অংশ নিতে পারবেন।
🎁 অনুষ্ঠানে থাকছে:
এক্সক্লুসিভ টি-শার্ট
র্যালি
পার্টিসিপেশন ক্রেস্ট
সার্টিফিকেট ও মেম্বারশিপ কার্ড (শুধুমাত্র ফটোগ্রাফার ও সিনেমাটোগ্রাফারের জন্য)
পরিচিতি ও আলোচনা পর্ব
মার্কেটিং বিষয়ক ডিটেইলস ওয়ার্কশপ
বিশেষ অতিথি M.H. Shuvo (Owner & Chief Photographer, Bridal Heritage) এর উপস্থিতি
দুপুর ও রাতের খাবার
বিশেষ অতিথির পর্ব
মিউজিক কনসার্ট
অনুষ্ঠানের আয়োজক Wedding Photographer & Cinematographer Rajshahi (WPCR) জানিয়েছে, এই দিনটি হবে একে অপরের সঙ্গে সম্পর্ক গড়ার, শেখার এবং আনন্দ ভাগাভাগি করার এক অনন্য সুযোগ।
রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/RtV9fR2ByTDMYfQD7
রেজিস্ট্রেশন শেষ তারিখ: ২০ আগস্ট ২০২৫









