সিল্কসিটিনিউজ ডেস্ক:
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল। সংস্থাটির স্পন্সরশিপ অপারেশনস বিভাগ স্পেশালিস্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৩ আগস্ট থেকে শুরু হওয়া আবেদন চলবে আগামী ১৯ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম : প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ
পদের নাম : স্পেশালিস্ট
বিভাগ : স্পন্সরশিপ অপারেশনস
পদসংখ্যা : নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা : স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা : বিশ্লেষণাত্মক চিন্তা-ভাবনা, প্রতিবেদন লেখা, ডকুমেন্টেশন এবং প্রচার দক্ষতা
অভিজ্ঞতা : কমপক্ষে ৫ বছর
চাকরির ধরন : পূর্ণকালীন
বেতন : আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা : সংস্থার নীতিমালা অনুযায়ী
আবেদনের শেষ সময় : ১৯ আগস্ট ২০২৫
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।










