নিজস্ব প্রতিবেদক :
১৮ এর কোটা সংস্কার থেকে ২৪ এর রাষ্ট্র সংস্কারের স্মৃতিচারণ এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নতুন বাংলাদেশ বিনির্মাণে গণসমাবেশ নগরীর গনকপাড়ায় বাটার মোড়ে অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার বিকেল ৩.০০ ঘটিকায় নগরীর বাটার মোড়ে ছাত্র, যুব, গণঅধিকার পরিষদ রাজশাহী জেলা ও মহানগর শাখার আয়োজনে গণসমাবেশটি” অনুষ্ঠিত হয় ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাকসুর সাবেক ভিপি ও সভাপতি গণঅধিকার পরিষদ এর
নুরুল হক নুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, গণঅধিকার পরিষদ ও ভাতৃপ্রতিম সংগঠনের কেন্দ্রীয় এবং জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।
গণসমাবেশে সভাপতিত্ব করছেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল আহ্বায়ক, গণঅধিকার পরিষদ, রাজশাহী।









