রাজশাহী

সুজানগরে নবম শ্রেণির ছাত্রী অপহরণের ঘটনায় চারঘাট থেকে যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক১১ আগস্ট ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী জেলার চারঘাট উপজেলার ইউসুফপুর সিপাইপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে নবম শ্রেণির ছাত্রী অপহরণকারী মূলহোতা রাব্বি মন্ডলকে (১৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। সে পাবনার সুজানগর উপজেলার মহব্বতপুর গ্রামের মসলেম উদ্দিনের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, নিখোঁজ ভিকটিম পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ সাহিদা জালিল গার্লস স্কুলের ৯ম শ্রেণীর ছাত্রী। ভিকটিম স্কুলে যাওয়ার পথে রাব্বি মন্ডল প্রতিনিয়ত নানাভাবে বিয়ের প্রলোভনসহ কু-প্রস্তাব দিত। বিষয়টি সে তার পরিবারকে জানালে রাব্বি আরো ক্ষিপ্ত হয়ে ভিকটিমকে ক্ষতি করার পায়তারা করে।

এরই মধ্যে ১৪ জুলাই সকাল আনুমানিক ১০ টার দিকে ভিকটিমকে মার্কেটে নিয়ে যাওয়ার কথা বলে একটি সিএনজিতে তুলে নিয়ে যায়। পরবর্তীতে পাবনার সুজানগর থানায় ভিকটিমের মা অপহরণ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন।

এরই প্রেক্ষিতে উক্ত আসামীদেরকে গ্রেফতার ও নিখোঁজ ভিকটিম’কে উদ্ধারের জন্য অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। র‌্যাব-৫, সিপিএসসি’র একটি দল গত ১০ আগস্ট ভোর সোয়া ৫টার দিকে রাজশাহী জেলার চারঘাট উপজেলার ইউসুফপুর সিপাইপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে রাব্বি‘কে গ্রেফতার এবং অপহৃত ভিকটিম‘কে উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তিতে আসামি ও ভিকটিমকে পাবনার সুজানগর থানায় হস্তান্তর করা হয়েছে।

স.আর