রাজশাহী

রাজশাহী টিটিসি থেকে ল্যাপটপসহ কম্পিউটার চুরি

নিউজ ডেস্ক১০ আগস্ট ২০২৫২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) থেকে একটি ল্যাপটপ ও একটি কম্পিউটার চুরির ঘটনা ঘটেছে। গত ৭ জুলাই রাতে এ ঘটনা ঘটে। ঘটনার সিসি ভিডিও ফুটেজ সিসি ক্যামেরায়া আছে। এ নিয়ে অভ্যান্তরিন তদন্ত কমিটি গঠন করেছেন টিটিসির অধ্যক্ষ নাজমুল হক। তবে এ নিয়ে থানায় কোনো অভিযোগ করা হয়নি। ফলে বিষয়টি নিয়ে সন্দেহের ‍সৃষ্টি হয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মাঝে।

টিটিসি সূত্র মতে, বৃহস্পতিবার রাতে চোরেরা টিটিসির মেশিন সপের তালা ভেঙে ভিতরে ঢুকে একটি ল্যাপট ও কম্পিউটার চুরি করে নিয়ে যায়। ঘটনার পরের দিন শুক্রবার বিষয়টি জানাজানি হয়। বিষয়টি সিসিসি ক্যামেরাতেও ধরা পড়ে। এর পর টিটিসির অধ্যক্ষ নাজমুল হক বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করেন। তবে বিষয়টি নিয়ে তিনি থানায় কোনো অভিযোগ করেননি।

একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, টিটিসির তালা কেটে এতো বড় চুরির ঘটনা ঘটলো। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত করে চোরদের গ্রেপ্তারে সচেষ্ট হত। কিন্তু থানায় অভিযোগ না হওয়ায় চোরেরা আড়ালে থেকে যাবে। অভ্যান্তরিন তদন্তে তো চোরকে শাস্তি দেওয়া যাবে না।

একজন শিক্ষার্থী বলেন, ‘চোর নিশ্চয় টিটিসির ভিতরেই আছে। এ কারণে থানায় অভিযোগ করা হচ্ছে না। অভিযোগ করলে যদি চোর ধরা পড়ে টিটিসির গুমর ফাঁস হয়ে যায়।

জানতে চাইলে টিটিসির অধ্যক্ষ নাজমুল হক বলেন, ‘বিষয়টি নিজেদের ভাবমূর্তির বিষয়। এ কারণে থানায় অভিযোগ করিনি। তবে তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে। দেখা যাক তদন্তে কি উঠে আসে। তার পর আমরা ব্যবস্থা নিব।’

স.আর