সিল্কসিটিনিউজ ডেস্ক :
খাবারের পর চা কেন ক্ষতিকর হতে পারে?
চা-তে থাকা ট্যানিন এবং পলিফেনল নামের উপাদানগুলো খাবারের মধ্যে থাকা আয়রনের সঙ্গে মিশে তা শোষণে বাধা সৃষ্টি করে।

যাদের শরীরে আয়রনের ঘাটতি আছে— যেমন অন্তঃসত্ত্বা নারী, কিশোর-কিশোরী বা নিরামিষভোজীরা, তাদের জন্য খাবারের পর চা পান আরো ক্ষতিকর হতে পারে।
কালো চা ও গ্রিন টি-তে ট্যানিনের মাত্রা বেশি থাকে, যা আয়রন শোষণে বেশি বাধা সৃষ্টি করে। দুধ চা-তে আদা, দারচিনি, এলাচ ইত্যাদি থাকলে কিছুটা হজমে সহায়ক হলেও, আয়রন শোষণে বাধা দেওয়ার প্রবণতা এখানেও থাকে। ভেষজ চা-তে ট্যানিনের মাত্রা কম থাকায় তা তুলনামূলকভাবে কম ক্ষতিকর।
বিশেষজ্ঞরা পরামর্শ দেন, দুপুর বা রাতের খাবারের অন্তত ৩০ থেকে ৬০ মিনিট পর চা পান করা উচিত। এতে হজমের সময় পাওয়া যায় এবং আয়রন বা অন্যান্য ভিটামিনের শোষণেও বাধা পড়ে না।









