সিল্কসিটিনিউজ ডেস্ক :
জুলাইয়ে দ্রুজ যোদ্ধা ও সুন্নি বেদুইনদের মধ্যে হওয়া ভয়াবহ সংঘর্ষে সিরীয় সরকারি বাহিনী ও বেদুইনদের পক্ষে থাকা উপজাতি যোদ্ধারা হস্তক্ষেপ করে।

পর্যবেক্ষক সংস্থাটি এবার জানিয়েছে, সুয়েইদার পশ্চিমে তাল হাদিদ গ্রামাঞ্চলে স্থানীয় গোষ্ঠীগুলোর সঙ্গে সংঘর্ষে সিরীয় নিরাপত্তা বাহিনীর তিন সদস্য নিহত হন।
থায়ালা শহরের আশপাশে সংঘর্ষ ছড়িয়ে পড়ে জানিয়ে অবজারভেটরি আরো বলেছে, সরকারি বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকা থেকে ভারী অস্ত্র ও গোলা দিয়ে বোমাবর্ষণের পর সেখানে গোলাগুলির শব্দ শোনা যায়। সুয়েইদা শহরের বিভিন্ন প্রান্তে বিস্ফোরণ ও গুলির আওয়াজ পাওয়া গেছে।
এদিন স্থানীয় সময় সকালে সংঘর্ষের পর সরকারি বাহিনী পুনরায় তাল হাদিদে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে বলে জানিয়েছে পর্যবেক্ষক সংস্থা।
২০১১ সালে ইসলামপন্থীদের নেতৃত্বে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার পতনের পর থেকেই সিরিয়ার সংখ্যালঘু গোষ্ঠীগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। আসাদ নিজেকে সংখ্যালঘুদের রক্ষক হিসেবে উপস্থাপন করতেন। যদিও নতুন সিরীয় কর্তৃপক্ষ বারবার সব জাতিগত ও ধর্মীয় গোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করার কথা বলছে, তবে উপকূলীয় এলাকায় এক হাজার ৪০০-এর বেশি আলাওয়ি নাগরিকের হত্যাকাণ্ড ও সুয়েইদার সহিংসতা এসব আশ্বাসের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে।










