সিল্কসিটিনিউজ ডেস্ক :

গাজা দুর্ভিক্ষের ভয়াবহ ঝুঁকিতে রয়েছে— এমন সতর্কবার্তা দিয়ে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ বলেছে, গাজায় প্রতি তিনজনের মধ্যে একজনকে না খেয়ে থাকতে হচ্ছে।
ইসরায়েলের গণহত্যার কারণে গাজার পরিস্থিতির অবনতি হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইউনিসেফ।
গত শুক্রবার সংস্থাটির উপনির্বাহী পরিচালক টেড চাইবান বলেন, গাজার তিন লাখ ২০ হাজারের বেশি শিশু অপুষ্টির ঝুঁকিতে আছে। গাজায় অপুষ্টির সূচক দুর্ভিক্ষের সীমা ছাড়িয়ে গেছে।
তিনি আরো বলেন, ‘আজ আমি গাজার বিষয়ে গুরুত্ব দিতে চাই।
এদিকে গাজায় গতকাল আরো ৩৬ জনকে হত্যা করেছে ইসরায়েল। তাদের মধ্যে ১৩ জন ত্রাণপ্রত্যাশী রয়েছে।
এছাড়া গাজা উপত্যকায় খাবারের অভাবে আতেফ আবু খাতের নামে এক ১৭ বছর বয়সী ফিলিস্তিনি কিশোর ক্রীড়াবিদের মৃত্যু হয়েছে। তার কোনো রোগ ছিল না এবং আগে সম্পূর্ণ সুস্থ ছিলেন। তবে খাবারের অভাবে তার ওজন ৭০ কেজি থেকে কমে ২৫ কেজিতে দাঁড়িয়েছিল।










