সিল্কসিটিনিউজ ডেস্ক :
ঘটনাটি ঘটে শুক্রবার (১ আগস্ট) মুম্বাই থেকে কলকাতা হয়ে শিলচরগামী ইন্ডিগোর ফ্লাইট ৬ই-২৩৮৭-এ।

আক্রমণকারীকে চিহ্নিত করা হয়েছে হাফিজুল রহমান নামে।
হুসেইনের বাবা আবদুল মান্নান মজুমদার জানান, শুক্রবার সকালে কিছু আত্মীয়-স্বজন শিলচর বিমানবন্দরে তাকে নিতে গিয়েছিলেন, তখনো তারা ঘটনার বিষয়ে কিছু জানতেন না। কিন্তু তিনি আসেননি। পরে ভাইরাল ভিডিও দেখে তাকে শনাক্ত করেন এবং যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। তার বাবা আবদুল মান্নান মজুমদার বলেন, ‘আমরা পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করেছি এবং বিমানবন্দর কর্তৃপক্ষ ও সিআইএসএফকেও জানিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো খোঁজ নেই।
ইন্ডিগো এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, বিমানে ঘটে যাওয়া শারীরিক সহিংসতার ঘটনায় সংশ্লিষ্ট যাত্রীকে ‘অশান্ত ও হিংস্র’ ঘোষণা করে নিরাপত্তা সংস্থার হাতে তুলে দেওয়া হয় এবং নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তবে বিবৃতিতে চড় খাওয়া যাত্রীর পরিচয় বা পরবর্তী অবস্থান সম্পর্কে কিছু জানানো হয়নি। হুসেইনের নিখোঁজ হওয়া এবং প্যানিক অ্যাটাকের পর এমন সহিংস ঘটনার শিকার হওয়ার বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে তার পরিবার ও স্থানীয়রা। তারা দ্রুত তার সন্ধান এবং নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপ দাবি করেছে।










